Saturday, 29 September 2018

নির্মল বিদ্যালয় অভিযান 2018

এবছর নির্মল বিদ্যালয় অভিযান পালিত হলো 24শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত। সপ্তাহের 6 টা দিন বিদ্যালয় তথা পারিপার্শ্বিক এলাকা কিভাবে পরিষ্কার রাখতে হয় তার পাশাপাশি স্বাস্থ্যবিধান এর উপরেও জোর দেওয়া হয়।বাচ্ছাদের শেখানো হয় হাত ধোবার পাঁচটি ধাপ। নতুন করে গড়ে তোলা হয় শিশু সংসদ। সবশেষে ছিল বসে আকো প্রতিযোগিতা। বিদ্যালয় তথা সমাজকে সুস্থ পরিষ্কার ও নির্মল রাখার শপথ এবারের নির্মল বিদ্যালয় সপ্তাহে আমরা সকলে নিলাম। চলুন নির্মল বাংলা গড়ে তুলি।

2 comments: